ঢাকা

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: টঙ্গীতে জামায়াতের কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬ ইং
টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে মহানগর জামায়াত আমীর অধ্যাপক জামাল উদ্দিন ছবির ক্যাপশন: টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে মহানগর জামায়াত আমীর অধ্যাপক জামাল উদ্দিন
টঙ্গী প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৬ জুন) সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এবং কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন।


তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তেও নিষেধ করেছেন। তাই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাত, যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মিডিয়া বিভাগের আবু হানিফ তুহিন, ৪৫ নম্বর ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।


বক্তারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

কমেন্ট বক্স