ঢাকা

প্রধানমন্ত্রীর দপ্তরে ডিএনডি বাঁধ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬ ইং
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার বিভিন্ন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় ডিএনডি এলাকার চলমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফরহাদ হোসেন আজাদ এবং মীর শাহে আলম।

এ ছাড়া আব্দুস সালাম, মো. রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
কমেন্ট বক্স