ঢাকা

গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬ ইং
বক্তব্য রাখছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার। ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার।
দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় বশির সড়কস্থ ব্রাইট স্টার স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম। সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাসান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির হোসাইন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি নাজীর আহমেদ, আবু সাদাৎ লুলু, আদনান জায়েদ, আব্দুল মতিন তালুকদার, মোজাহের হোসেন, স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিচালক শোবাইল চৌধুরী এবং ফখরুদ্দিন আকবরী।

বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনার ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন স্পন্দন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, আসাদুজ্জামান, হুমায়ুন বিন হানিফ, সাইফুল ইসলাম, বদরুল হক এবং রঙ্গনের শিল্পীবৃন্দ। পরিবেশিত গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শেষে দেশ, জাতি ও সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স